ব্রেকিং নিউজ
পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪
×

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২/৫/২০২৪, ১১:৫৬:৩০ PM

মাহিয়া মাহি নতুন লুক ভাইরাল নেটদুনিয়া

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ব্যক্তিজীবনে বিচ্ছেদ ও নির্বাচনে হারের পর এবার নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন তিনি। সম্প্রতি নমুনাস্বরূপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও। মুহূর্তেই যা হয়ে যায় ভাইরাল।মঙ্গলবার (২১ মে) পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, হিন্দি গান ‘হার ফান মাওলা’র সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন মাহি। আর ক্যাপশনে লিখেছেন, ‘সেদিন শুটের মাঝখানে সবাই একটু পাগল হয়ে গেছিলাম।’

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ব্যক্তিজীবনে বিচ্ছেদ ও নির্বাচনে হারের পর এবার নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন তিনি। সম্প্রতি নমুনাস্বরূপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও।

মুহূর্তেই যা হয়ে যায় ভাইরাল।মঙ্গলবার (২১ মে) পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, হিন্দি গান ‘হার ফান মাওলা’র সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন মাহি। আর ক্যাপশনে লিখেছেন, ‘সেদিন শুটের মাঝখানে সবাই একটু পাগল হয়ে গেছিলাম।’


ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীরা মাহির নতুন লুক ও নাচের প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন, তিনি ফুরিয়ে যাননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেসবুকে ভিডিওটির ভিউ ছাড়িয়েছে ৬ দশমিক ১ মিলিয়ন।

প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে সবাই তার অভিনয়ের প্রশংসা করেছেন।